হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

For these families, reuniting with the world around them was a journey that started from the feet up

by admin
0 comments

হবিগঞ্জে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাকি দুইজন হলেন— হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মির্জা সুমন ও রাকিব।

স্থানীয়রা জানান, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্রছাত্রী’র ব্যানারে মিছিলটির আয়োজন করা হয়েছিল। বিকেল থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ কোর্ট মসজিদ চত্বরে জড়ো হতে শুরু করেন। পরে মিছিল বের করার প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশ।

ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভের মধ্যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনজনকে আটক করা হয়েছে।

You may also like

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00